রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদ গোপালপুরে মানববন্ধন
![]() |
| রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদ গোপালপুরে মানববন্ধন |
মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ কর্তৃক নিজভূমিতে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর লোমহর্ষক অত্যাচার, নির্মম নির্যাতন, খুন, ধর্ষণ, ঘর-বাড়িতে অগ্নিসংযোগ এবং নিধনযজ্ঞের প্রতিবাদে গতকাল রোববার টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেসীন গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে সকালে থানা মোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, সহসভাপতি নুরুল ইসলাম মিয়া, জলিল তালুকদার, মাদরাসা শিক্ষক সমিতির জেলা সভাপতি ড. ফায়জুল আমীন সরকার, প্রভাষক কে এম শামীম, আব্দুর রশিদ, মাওলানা আব্দুল কাদের গোলজারী, এস এম নুরুল ইসলাম, মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।
মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ সুধীজন।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বিচারে গণহত্যা, লোমহর্ষক অত্যাচার ও বিভীষিকাময় নিধনযজ্ঞে নির্যাতিত মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর লক্ষ লক্ষ নারী-পুরুষ ও শিশু তাদের নিজ মাতৃভূমি ছেড়ে জীবন নিয়ে বাংলাদেশে পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছে। পাশাপাশি এদেরকে আর্ন্তজাতিকভাবে সহযোগিতা দিতে হবে।

কোন মন্তব্য নেই