গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জুলহাস উদ্দীনের ইন্তেকাল
![]() |
| গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জুলহাস উদ্দীনের ইন্তেকাল |
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জুলহাস উদ্দীন (৬৫) আজ বুধবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল (ইন্না লিল্লাহে—রাজেউন) করেছেন। ভূঞাপুর মডেল পাইলট হাইস্কুল, হেমনগর ডিগ্রি কলেজ এবং বলরামপুর গ্রামে তিনদফা জানাযা শেষে দুপুর দুইটার দিকে পারিবারীক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কণ্যা রেখে গেছেন। টাঙ্গাইল জেলা কলেজ শিক্ষক সমিতির আহবায়ক অধ্যাপক আজাহার আলী মিয়াসহ তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ তাঁর পরলোকগমনে শোক প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই