মধুপুরে বিদ্যুৎ সংযোগের নামে চার লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
![]() |
| মধুপুরে বিদ্যুৎ সংযোগের নামে চার লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ |
টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুৎ সংযোগ দেয়ার নাম করে ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নবগঠিত কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজার থেকে পূর্বদিকে চৌরাস্তামোড় ও এর আশপাশের এলাকার বিদ্যুৎ সংযোগের নামে এ টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
উপজেলার পিরোজপুর গ্রামের ইলেক্ট্রিশিয়ান নামধারী দালাল সুলতান আহম্মেদ (২৮) ৫৬ জন গ্রাহকের নিকট থেকে সাড়ে ৮ হাজার টাকা করে ৪ লাখ ৭৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। দালাল সুলতান পিরোজগ্রামের মো.আ.কদ্দুসের ছেলে। দীর্ঘদিন ধরে টাকা দেয়ার পরও সংযোগ না দিয়েই গত শুক্রবার তার নিজের রাইসমিলে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ভিক্ষোব্দ গ্রাহকরা সুলতানকে আটকিয়ে রাখেন। প্রতারক দালাল সুলতানকে মারপিট করার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে উদ্ধার করে পরিষদে নিয়ে আসেন।
খোঁজ নিয়ে জানা যায়,ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে দালালী করে সুলতান সাধারণ চা বিক্রেতা থেকে আজ লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন।
এ লাইনের স্থানীয় গ্রাহক মো.জয়নাল আবেদীন জানান, লাইনে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে ৫৬ জনের কাছ থেকে সুলতান ৮ হাজার ছয় শ করে টাকা নিয়েছেন।
ভূক্তভোগি গ্রাহক সাইকেল মেকার মো.মিলন মিয়া জানান,পল্লী বিদ্যুৎ অফিসের নাম করে সুলতান আমার কাছ থেকে ৮ হাজার ৫শ টাকা নিয়েছেন।
ভ্যানচালক মো.শফিকুল ইসলাম জানান,আমি সুদি করে সাড়ে ৮ হাজার টাকা দিয়েছি। কিন্তু আমার সংযোগ দিয়ে দেয়নি।
একমাত্র মহিলা গ্রাহক আসমা বেগম জানান, আমাদের কাছ থেকে টাকা নিয়ে সুলতান তার নিজের রাইস মিলে সংযোগ দিতেছিলো।
গ্রাহক রেনু জানান,আমরা প্রতারক দালাল সুলতানের বিচার এবং টাকা ফেরৎ চাই।
স্থানীয় ইউ.পি সদস্য কামরুজ্জামান জানান,আমি শোনেছি, টাকা প্রদানকারি বিক্ষোব্দ গ্রাহকরা সুলতানকে আটকিয়ে রেখেছিল।
ঘটনার সত্যতা স্বীকার করে কুড়াগাছা ইউ.পি চেয়ারম্যান মো.ফজলুল হক সরকার জানান,বিষয়টি আমি জানি এবং সুলতানকে গ্রাহকের টাকা ফেরৎ দিতে বলেছি।
অভিযুক্ত দালাল সুলতান আহম্মেদ জানান,টাকা নিয়েছি। বিদ্যুৎ সংযোগও দিয়ে দেব। আপনি চেয়ারম্যানের সাথে কথা বলেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মধুপুর জোনের ডি.জি.এম. নূরুল শামসুল হুদা জানান, পিরোজপুর গ্রামের সুলতান নামের আমাদের কোন ইলেক্ট্রিশিয়ান নেই। যদি টাকা নিয়ে থাকে,তবে তাকে বেঁধে রাখেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো.মকবুল হোসেন জানান,বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য এক টাকাও লাগে না। যদি লিখিত অভিযোগ পাই কেউ টাকা নিয়েছে,তবে মামলা দিয়ে তাকে পুলিশে দিয়ে দেব।

কোন মন্তব্য নেই