Header Ads

গোপালপুরে মেয়ের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

গোপালপুরে মেয়ের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে বজ্রপাতে আদরের মেয়ের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে বাবা ইদ্রিস আলিও মারা গেছেন।  রোববার হৃদয়বিদারক এ ঘটনা দু’টি ঘটেছে উপজেলা আলমনগর ইউনিয়নের নবগ্রাম ও মাদারজানী গ্রামে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসি মো. নুরুল ইসলাম জানান, মাদারজানী পশ্চিমপাড়া গ্রামের মৃত কাবেল উদ্দিনের ছেলে কাঠ ব্যবসায়ী ইদ্রিস আলি (৬০)। তার মেয়ে কদভানু ওরফে কল্পনা খাতুন (৩৫) কে একই ইউনিয়নের নবগ্রাম গ্রামের কাঠমিস্ত্রি মো. কামাল হেসেনের কাছে বিয়ে দেন।
নুন আনতে পান্তা ফুরানো সংসারে স্বামী এক ছেলে, এক মেয়ে বেশ সুখেই কাটছিল কদভানুর সংসার। প্রতিদিনের ন্যায় রোববার বিকেলে বাড়ির পাশে কারেন্টজাল দিয়ে কদভানু মাছ ধরতে গেলে, বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। আদরের মেয়ের আকস্মিক মৃত্যুর এখবর শুনে বাবা ইদ্রিস আলি সন্ধ্যায় হার্ট অ্যাটাকে মারা যান।সোমবার সকাল ৯টায় মাদারজানী পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বাবা ও মেয়ের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দু’জনের লাশ দাফন করা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.