Header Ads

টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫শ’ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫শ’ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫শ’ পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
ধনবাড়ী থানা পুলিশ  জানায়, বুধবার  রাতে গোপন সংবাদে খবর পেয়ে ওসি মজিবর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে আল্পনা বেগম স্বপ্না (৪২) এবং তার ছেলে হৃদয় হোসেনকে (২০) গ্রেফতার করে। এ সময় মহিলা পুলিশ আল্পনা বেগম স্বপ্নার দেহ তল্লাশি করে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করে। স্বপ্না ধনবাড়ী উপজেলার নল্যা মিয়াপাড়া গ্রামের স্বপন হোসেন স্বপন ড্রাইভারের স্ত্রী।

এ ব্যাপারে ধনবাড়ী থানার এসআই ফারুকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
ধনবাড়ী থানার (ওসি) মজিবর রহমান জানান, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ইয়াবাসহ গ্রেফতার মা-ছেলেকে টাঙ্গাইল আদালতে চালান দেয়া হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) মধুপুর উপজেলার টেলকি গ্রাম থেকে ২০ লিটার চুলাই মদসহ সোহেল নকরেক (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে আর্ম ব্যাটেলিয়ান পুলিশ। মুক্তাগাছা আর্ম ব্যাটেলিয়ান পুলিশের ওসি (অপারেশন) কাইয়ূম এ তথ্য নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.