রোহিঙ্গা সমস্যা সমাধানেও সর্বদলীয় জাতীয় ঐক্য প্রয়োজন ....... কাদের সিদ্দিকী
![]() |
| রোহিঙ্গা সমস্যা সমাধানেও সর্বদলীয় জাতীয় ঐক্য প্রয়োজন |
কৃষক শ্রমিক জনতা লীগ প্রধান কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে কোন জাতীয় ঐক্য সম্ভব নয়। সুস্থ রাজনীতির জন্য নয় শুরু বর্তমানের রোহিঙ্গা সমস্যা সমাধানেও সর্বদলীয় জাতীয় ঐক্য প্রয়োজন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি তার টাঙ্গাইল শহরের বাসভবনে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন।
কাদের সিদ্দিকী আরো বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিয়ে সরকার খুবই প্রশংসনীয় কাজ করেছে। কিন্তু কূটনৈতিক দুর্বলতার কারণে সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে না। তবে এই সমস্যা কাটিয়ে উঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কাদের সিদ্দিকী বীরোত্তম ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর টাঙ্গাইল ফেরা উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এর আগে তিনি তার বাসভবন চত্বরে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, ফজলুল হক বীরপ্রতীক ও আবুল কালাম আজাদ বীরবিক্রম।

কোন মন্তব্য নেই