Header Ads

দেলদুয়ারের বিয়ের দাবীতে ধর্ষিতার অনশন! শালিসে মিমাংসা

দেলদুয়ারের বিয়ের দাবীতে ধর্ষিতার অনশন! শালিসে মিমাংসা

স্বামী পরিত্যাক্তা ধর্ষিতা নারী বিয়ের দাবীতে দেলদুয়ারের এক ছাত্রলীগ নেতার বাড়িতে অনশন শুরু করেছে। বৃহস্পতিবার সকালে থেকে ওই নারী অনশন শুরু করেন।
এসময় ছাত্রলীগ নেতা সোয়েব ও পরিবারের লোকজন ধর্ষিতাকে নানা ভাবে ভয়-ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করার চেষ্টা করেন।
কিন্তু সে বিয়ের দাবীতে অনড় থাকায় সেখানেই এক হট্রোগোলের সৃষ্টি হয়। পরে উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইঞ্জি: সিরাজুল ইসলাম মল্লিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সে উভয় পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী শনিবার শালিসী বৈঠকের মাধ্যমে বিষয়টি মিমাংসার আস্বাস দিয়ে ওই নারীকে তার অনশন অবস্থান থেকে সরিয়ে নেন।
উল্লেখ্য ৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আশেকপুর এলাকায় এক স্বামী পরিত্যাক্তা নারী দেলদুয়ার উপজেলার আটিয়া ইউপি ছাত্রলীগ সভাপতি কর্তৃক ধর্ষিত হন। ধর্ষণের ভিডিও চিত্র মোবাইল ক্যামেরায় ধারন করা হয়।
এ ঘটনায় ১১ সেপ্টেম্বর টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে মামলা হয়। এদিকে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠায় ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব এক জরুরী সভা ডেকে ওই ছাত্রলীগ নেতাকে তার সভাপতির পদ থেকে অব্যহতি দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.