Header Ads

ধনবাড়িতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

ধনবাড়িতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলের ধনবাড়িতে ৪র্থ শ্রেণির এক শিশু ছাত্রী (১২) ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষক সোহেল রানা (৩৭) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদে সহপাঠি শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেছে।
থানা পুলিশ জানায়, ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণি পড়–য়া মেধাবী ছাত্রীকে সোহেল রানা নামে এক লম্পট মুখে গামছা বেধে জোর পূর্বক ধর্ষণ করেছে। ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা রাতে। ধর্ষক সোহেল রানা একই উপজেলার পাইস্কা ইউনিয়নের গাড়াখালী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে বাড়ইপাড়া গ্রামের শামছুল হকের মেয়েকে বিয়ে করে ঘর জামাই হিসাবে সেখানেই বসবাস করে।
ধর্ষক সোহেল রানার একটি কন্যা সন্তান রয়েছে। তার শ্বশুড়বাড়ির পাশের বাড়ির ওই স্কুলছাত্রী মেয়েটিকে শুক্রবার সন্ধ্যা রাতে বাড়ির পাশে একা পেয়ে মুখে গামছা বেধে পাশের বাড়ীর গোয়াল ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
এ সময় মেয়েটির কান্না কাটিতে আশপাশের লোকজন এসে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং ধর্ষক সোহেল রানাকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। 
এ দিকে এ ঘটনায় গতকাল রোববার ধর্ষিতা স্কুলছাত্রীর সহপাঠি বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে ধর্ষক সোহেল রানার বিচার দাবী করেছেন। এ সময় স্থানীয় ইউপি মেম্বার মিজানুর রহমানসহ এলাকাবাসী ওই শিক্ষার্থীদের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করেন। স্থানীয় ইউপি মেম্বার মিজানুর রহমান বলেন, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এ ঘটনায় ধর্ষক সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যাতে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়। অপরদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে।
বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক জামিল হোসেন এ ব্যাপারে মন্তব্য করতে রাজি না হয়ে বলেন, ঘটনাটি যেহেতু স্কুল সময়ের পরের কাজেই এ বিষয়ে আমি কিছু জানিনা।
মামলার বাদী মেয়ের বাবা কান্না কাটি করে জানান, আমার মেয়ের সর্বনাশকারীর বিচার চাই। 
ধনবাড়ী থানার এসআই ফারুকুল ইসলাম জানান, ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধার্ষিতা মেয়েটির ডাক্তারী পরিক্ষা সম্পন্ন করা হয়েছে। মেয়েটির প্রয়োজনীয় চিকিৎসাও করা হচ্ছে।
ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ওই স্কুলছাত্রীর ধর্ষণের ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.