Header Ads

দেলদুয়ারে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

দেলদুয়ারে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের দেলদুয়ার থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মৌলভীপাড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকৃতরা হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছার রাজিব মিয়া (৩০) ও দেলদুয়ারের মীর কুমুল্লী গ্রামের ফিরোজ মিয়া (২০)। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেফতারকৃতরা টাঙ্গাইল থেকে সিএনজি যোগে মৌলভীপাড়া মোড়ে পৌঁছালে পুলিশের চেক পোষ্ট তাদের তল্লাসী করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এছাড়া একই দিনে ছিলিমপুর বাজার সংলগ্ন বটতলার নিজ বাড়ি থেকে রতন রবি দাস (৫৫) ও তার স্ত্রী রেশমা রাণি দাস (৫০) ও ডুবাইল গ্রামের সাদ্দাম হোসেন (৩০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৫ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.