মির্জাপুরে গৃহবধুকে নিয়ে ইউপি চেয়ারম্যান উদাও
![]() |
| মির্জাপুরে গৃহবধুকে নিয়ে ইউপি চেয়ারম্যান উদাও |
টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রোজিনা বেগম নামে এক গৃহবধুকে ভাগিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শনিবার দুপুরে রোজিনার স্বামী আবুল বাদী হয়ে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
উপজেলার তরফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ আনোয়ারের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন। সাঈদ আনোয়ার মির্জাপুর উপজেলা যুবদলের সদস্য বলে জানা গেছে।
জানা যায়, তরফপুর মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী আবুলের স্ত্রী রোজিনার সঙ্গে দীর্ঘদিন যাবত চেয়ারম্যান সাঈদ আনোয়ারের পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। দেড় মাস আগে আবুল সৌদি থেকে দেশে আসলে চেয়ারম্যান সাঈদ আনোয়ার ও রোজিনা পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেন। এই পরিকল্পনার কথা স্বামী আবুল ও পরিবারের লোকজন জানতে পারলে গত শনিবার দুপুরে মির্জাপুর বাসস্ট্যান্ড থেকে রোজিনা নিখোঁজ হয়। নিখোঁজের পর রোজিনার স্বামী আবুল চেয়ারম্যান সাঈদ আনোয়ারের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার স্ত্রীকে ফিরিয়ে দেয়ার আশ্বাস দেন। কিন্ত এক সপ্তাহ পার হয়ে গেলেও রোজিনাকে ফেরত না দেয়ায় স্বামী আবুল আজ শনিবার চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া সন্ধায় আবুল স্থানীয় সাংবাদিকদের কাছেও তার স্ত্রীকে চেয়ারম্যান ভাগিয়ে নিয়ে গেছে বলে জানান।
এ বিষয়ে চেয়ারম্যান সাঈদ আনোয়ারের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, মানুষ না বুঝে অনেক সময় অনেক কাজে জড়িয়ে পড়ে। রোজিনার সঙ্গে গত দুই বছর আমার সম্পর্ক ছিল। কিন্তু এখন রোজিনা কোথায় রয়েছে তা আমি জানিনা। তবে আজ শনিবার তার মোবাইল ফোনে তার সঙ্গে রোজিনার কথা হয়েছে। যেখানেই থাকুক আগামীকাল রবিবারের মধ্যে সে বাড়ি ফিরবে বলে তার সঙ্গে কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এ রকম একটি অভিযোগ থানায় এসেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই