বাসাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
বাল্যবিয়ে ও মাদকমুক্ত উপজেলা গঠন, শিক্ষার সার্বিক মান্নোয়নসহ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসাবে বাসাইল উপজেলাকে ডিজিটাল উপজেলা হিসাবে গড়ার দৃঢ় প্রত্যয়ে টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। এ সময় তিনি তার প্রশাসনিক কাজে ও বাসাইলের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোতিারও আশ্বাস দেন। ২৭ সেপ্টম্বর বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গত ২৫ সেপ্টেম্বর বাসাইলে ইউএনও হিসাবে যোগদান করেন।
তিনি জামালপুর সদর উপজেলার পাথালিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ২০০৩ সালে জামালপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি,২০০৫ সালে সরকারী আশিক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ময়মনসিংহ কৃষিবিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ৩০তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে কর্মজীবনে তিনি সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন করে গত ২৫ সেপ্টেম্বর বাসাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদানে করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই এর টাঙ্গাইল প্রতিনিধি মুসুলম উদ্দিন আহমেদ,সভাপতি আবুল কাশেম মিয়া ,সাবেক সভাপতি আশিকুর রহমান পলাশ, এম শহিদুল ইসলাম,, সহ-সভাপতি মাহমুদুল হাসান সাধারন সম্পাদক এমকে ভূইয়া সোহেল, সহ-সম্পাদক খাইরুল ইসলাম তালহা, প্রচার ও দপ্তর সম্পাদক এনায়েত করিম বিজয়, কোষাধ্যক্ষ রোবেল মিয়া, চ্যানেল আই এর ক্যামারা পার্সন মাসুদ রানা।


কোন মন্তব্য নেই