Header Ads

সখীপুরে পূজা মন্ডপ পরিদর্শনে শেখ মোহাম্মদ হাবীব

সখীপুরে পূজা মন্ডপ পরিদর্শনে শেখ মোহাম্মদ হাবীব

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তারা বিভিন্ন এলাকার পূজামন্ডপগুলো ঘুরে দেখেন।
এ সময় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে যাতে বিশ্বনাথের শারদীয় দূর্গাপূজা সম্পন্ন হয় সেজন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
পূজামন্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফকির আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, শেখ জাহাঙ্গীর আলম, সাদেক সিকদার, মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.