Header Ads

বাসাইলে ঘুষ ছাড়া ছুটি মেলে না আনসার সদস্যদের


আনসার সদস্যরা মাসে ৫ দিন ছুটি ভোগ করতে পারেন  । এই ছুটি নিতে গেলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের দিতে হয় ৪ থেকে ৫শ’ টাকা ঘুষ । টাকা না দিলেই তার কপালে ছুটি জুটে না । 


আজ মঙ্গলবার ১৭ অক্টোবর ২০১৭
 বাসাইল সোনালী ব্যাংকে কর্মরত আনসার সদস্য সাদ্দাম হোসেন ছুটির জন্য গেলে দায়িত্বরত কর্মকর্তা রজব আলী তার ৫দিনে ছুটি মঞ্জুর করেন । অভিযোগ পাওয়া যায়, ঘুষের ৪শ’ টাকা দিতে অস্বীকৃতি জানালে  পরে দরখাস্থ ছিড়ে ফেলেন তিনি এবং হাজিরা খাতায় মঞ্জুরকৃত ছুটি কলম দিয়ে কেটে মুছে দেন ।
এ ব্যাপারে রজব আলী জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ছুটি বাতিল করা হয়েছে ।
কেন ছুটি মঞ্জুরের আগে  উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানা হলো না এবং ছুটি দেয়ার পর আবেদন পত্র ছেঁড়া হলো কেন- জিজ্ঞেস করা হলে তিনি কোন সদৃত্তর দিতে পারেননি ।

অনুগ্রহ পূর্বক সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.