Header Ads

নাগরপুরে সঙ্গিতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী

নাগরপুরে সঙ্গিতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগনকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা, সঙ্গিতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ,ভাড়রা ইউপি চেয়ারম্যান রিযাজ উদ্দিন তালুকদার.পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো.সিদ্দুকুর রহমান মুক্তিযোদ্দা মো.সুজায়েত হোসেন প্রমূখ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.