Header Ads

রণদা প্রসাদ সাহা পুজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

রণদা প্রসাদ সাহা পুজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন রহিঙ্গা ইস্যুতে সরকার আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে। আমাদের দাবি নতুন করে কুননৈতিক কার্যক্রম চালিয়ে বার্মিজ সরকারে উপর চাপ সৃষ্টি করে প্রত্যেকটি রহিঙ্গাকে তাদের বাড়ি ঘরে ফেরৎ পাঠাতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পুজা মন্ডপ পরিদর্শনের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ড. মঈন খান আরও বলেন, শুধু বিএনপি নয় দেশবাসীরও দাবি যারা বিপদে পড়ে, জীবনের ঝুকি নিয়ে, বাংলাদেশে প্রবেশ করেছে তাদের আশ্রয় দিতে হবে, তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। এটা একটি ইমার্জেন্সি প্রিয়ড এবং জাতি সংঘের সহযোগিতায় আমাদের সেটা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান,জেলা বিএনপি’র সভাপতি শামসুুল আলম তোফা, সাধারন সম্পাদক এ্যাড.ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সম্পাদক জুলহাস মিয়া, জেলা বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান, ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম খান প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.