Header Ads

সখীপুরে লেয়ার -পোল্ট্রি খামারীদের জীব নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ

সখীপুরে লেয়ার -পোল্ট্রি খামারীদের জীব নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ

টাঙ্গাইলের সখীপুর লেয়ার -পোল্ট্রি খামারের জীবনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পর্যায়ের ৬০ জন খামারী অংশ নেন।
কৃষি গবেষণা ফাউন্ডেশন-এর অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের আয়োজনে ও সখীপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এসএম উকিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাকৃবি’র ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম ও প্রফেসর ড. ইমদাদুল হক চৌধুরী প্রমুখ।
প্রশিক্ষণে খামারীদের উদ্দেশ্যে বক্তারা নীতিগত, ভৌতকাঠামোগত, দৈনন্দিন ব্যবস্থাপনা সংক্রান্ত ও জীবনিরাপত্তা সম্বলিত একটি আদর্শ লেয়ার খামার গড়ে তোলার নানাদিক নিয়ে আলোচনা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.