Header Ads

বাসাইলে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বাসাইলে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের বাসাইলে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন শরদীয় দূর্গা পূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা উপজেলার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাসাইলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জেলার অন্যান্য উপজেলার চেয়ে অনেকটাই ভালো। এখানে সামাজিক ও রাজনৈতিক তেমন কোন হানাহানি নেই।
ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে এখানে সবার সহাবস্থান থাকায় এলাকার মানুষের মধ্যে সম্পর্ক ভালো। আর ছোটখাট কোন সমস্যা হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বার ও গ্রাম্য হিতৈষী গণ্যমান্য ব্যাক্তিবর্গ তা দক্ষতার সাথে সমাধান করে এলাকাকে শান্ত ও সুশৃঙ্খল রাখেন। ২৭ সেপ্টেম্বর রবিবার . উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১১টায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় বক্তারা স্বাগত জানিয়ে এসব কথা বলেন।
নাবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি শহিদুল ইসলাম ।আইন-শৃঙ্খলা পরিস্থতির উপর বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরমেয়র মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম আহমেদ, কাউলজানী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী বাসাইল থানার অফিসার ইন-চার্জ নুরুল ইসলাম বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত সকলেই নবাগত ইউএনও শামসুন নাহার স্বপ্নাকে অভিনন্দন জানান।নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে মাদক ও বাল্যবিয়ে নিয়ন্ত্রনের উপর জোর দেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে কঠোর নজরধারী ও সচেতন থাকার আহবান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.