Header Ads

সাংবাদিক নাসির এর মাতা’র ইন্তেকাল

সাংবাদিক নাসির এর মাতা’র ইন্তেকাল-

টাঙ্গাইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও এটিএন বাংলা এবং বাংলাদেশ প্রতিদিনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক নাসির উদ্দিনের মা রাবেয়া বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে.....রাজেউন।
বুধবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াবুচনা সবুজবাগস্থ নিজ বাসভবনে খাদ্যনালিতে ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃতুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়ে, নাতি ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ যোহর বেড়াবুচনা ঈদ মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, কারক নিউজ এর রিপোর্টার ইন চীফ মোঃ শামীম আল মামুন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান আলিম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মুসুল্লীরা।
মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সদস্যরা। 
টাঙ্গাইল টাইমসের পক্ষ থেকেও গভীর শোক ও নমবেদনা প্রকাশ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.