Header Ads

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

 টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহের ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
সমাবেশ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.