কাদের সিদ্দিকী বললেন বিএনপিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে কোনো জাতীয় ঐক্য সম্ভব নয় ।
কেবল সুস্থ রাজনীতির জন্যই নয়, বর্তমান রোহিঙ্গা সমস্যা সমাধানেও সর্বদলীয় জাতীয় ঐক্য প্রয়োজন বলে মনে করেন তিনি।
সন্ধ্যায় শনিবার টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন ।
তিনি বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিয়ে বাংলাদশে সরকার খুবই প্রশংসনীয় কাজ করেছে । কিন্তু কূটনৈতিক দুর্বলতার কারণে সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে না ।
তবে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি এই সমস্যা কাটিয়ে উঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকার পর টাঙ্গাইল ফেরা উপলক্ষে এই কাদের সিদ্দিকী বীরোত্তম মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
এর আগে কাদের সিদ্দিকী নিজের বাসভবন চত্বরে দলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন । এসময় আরও বক্তব্য রাখেন- ফজলুল হক বীরপ্রতীক ও আবুল কালাম আজাদ বীরবিক্রম ।

কোন মন্তব্য নেই