টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুর প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা । শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভারড়া ইউনিয়নের আগদিঘুলিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকিয়া বেগম (৫০) একই গ্রামের সৌদি প্রবাসী সোনা মিয়ার স্ত্রী ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে তারাবারি নামাজ শেষে প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম তার দুই ছেলেকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন । রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে । পরে জাকিয়া ঘরের দরজা খোলা দেখতে পেলে সে বাইরে যান । তখন দুর্বৃত্তরা জাকিয়ার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ধারলো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে । এ হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা পালিয়ে যায় । পুলিশ খবর পেয়ে রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায় । এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

কোন মন্তব্য নেই