রোহিঙ্গা সন্দেহে মধুপুরে যুবক আটক
![]() |
| রোহিঙ্গা সন্দেহে মধুপুরে যুবক আটক |
টাঙ্গাইলের মধুপুরে রোহিঙ্গা সন্দেহে এক যুবককে (২৮) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যার সময় মধুপুর উপজেলার হাসনই গ্রামে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা গেলে এলাকার লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ওই যুবক অস্পষ্ট ভাষায় ও ইশারায় কিছু বুঝাতে চেষ্টা করেন। এতে স্থানীয়রা তাকে রোহিঙ্গা সন্দেহ হলে আটক করে পুলিশি হেফাজতে দেয়।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, আপাতত ওই যুবককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

কোন মন্তব্য নেই