Header Ads

আশুলিয়া থেকে নিখোঁজ ব্যাংক ম্যানেজার টাঙ্গাইলের মধুপুর থেকে উদ্ধার

আশুলিয়া থেকে নিখোঁজ ব্যাংক ম্যানেজার টাঙ্গাইলের মধুপুর থেকে উদ্ধার

নিখোঁজের একদিন পর প্রাইম ব্যাংক লিমিটেডের আশুলিয়া শাখার ব্যবস্থাপক এবিএম সাইদুল ইসলাম (৪৫)কে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে টাঙ্গাইল জেলার মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার নিজ কর্মস্থল থেকে নিখোঁজ হন তিনি। 
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল জানান, বুধবার রাত ৮টার দিকে সাইদুল মোবাইল ফোনে তার শ্যালককে জানান তিনি মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এরপর তার শ্যালক পুলিশকে জানান। 
তিনি জানান, পুলিশ খবর পেয়ে মধুপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাত ১১ টার দিকে তাকে উদ্ধার করে সাভারে নিয়ে আসা হয়। ওসি জানান, সাইদুলকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটু সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.