সিইসি :নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে
সব দলের অংশগ্রহণে বিএনপিসহ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ।
তিনি বলেছেন, ‘বিএনপি সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে দেখা করে জানিয়েছে । পত্রপত্রিকায় ও টেলিভিশনে কোথাও তারা বলেননি, তারা (বিএনপি) নির্বাচনে অংশ নেবেন না । আমি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দল অংশ নেবে ।
টাঙ্গাইল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ, স্থগিত এবং উপনির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন ।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে । তারা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা বলছেন । সংলাপ শেষ হলে বুঝা যাবে কী পর্যায়ে সেনা মোতায়েন করা যায় ।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে নির্বাচন কমিশন সেই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে ।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম । এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ ১৬টি জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

কোন মন্তব্য নেই