Header Ads

মধুপুরে বজ্রপাতে গৃহবধু নিহত

মধুপুরে বজ্রপাতে গৃহবধু নিহত

টাঙ্গাইলের মধুপুরে পৌর এলাকায় বজ্রপাতে গৃহবধু লাকি আক্তার (২৮) নিহত হয়েছে। রোববার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নিজ বাড়ীর পাশে এ ঘটনা ঘটেছে।

মধুপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর বাদশা তালুকদার  জানান, মধুপুর উপজেলার পৌর শহরের জটাবাড়ী এলাকার হুমায়ুন কবীরের স্ত্রী রোববার (১ অক্টোবর) দুপুরে বাড়ীর পাশে যান ছেলেকে ডাকতে। এ সময় তার ছেলে বাড়ীর পাশেই  পুকুরে মাছ ধরছিল। এ সময় হটাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গৃহবধু লাকি আক্তার (২৮) নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.