২০১ পিচ ইয়াবাসহ গোপালপুরে যুবলীগনেতা আটক
![]() |
| ২০১ পিচ ইয়াবাসহ গোপালপুরে যুবলীগনেতা আটক |
টাঙ্গাইলের গোপালপুরে ২০১ পিচ ইয়াবা ও এক গ্রাম হিরোইনসহ গোপালপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুজ্জামান আজাদকে (৪২) আটক করেছে টাঙ্গাইলের ডিবি পুলিশ ও গোপালপুর থানা পুলিশ। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পৌর শহরের নন্দনপুরের মৃত আ. রউফ এর ছেলে।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, ‘সে দীর্ঘদিন ধরে গোপালপুরে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আজ দুপুরে টাঙ্গাইলের ডিবি পুলিশ ও গোপালপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২০১ পিচ ইয়াবা ও ১গ্রাম হিরোইনসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই